এএসআই মিজানের বিরুদ্ধে এলাকাবাসীকে হয়রানি ও নাজেহালের অভিযোগ!

চাঁদপুর খবর রিপোর্ট ঃ চাঁদপুর সদর মডেল থানার এএসআই মিজানের বিরুদ্ধে সাধারণ জনগনকে হয়রানি ও নাজেহালের অভিযোগ উঠেছে ।

গতকাল ১৮ অক্টোবর দৈনিক চাঁদপুর খবর পত্রিকার কাছে এমন একাধিক অভিযোগসহ তথ্য এসেছে । সাথে সাথে বিষয়টি চাঁদপুরের পুলিশ সুপার,মডেল থানার ওসিসহ উর্ধ্বতন কর্মকর্তাগনকে জানানো হয়েছে । তদন্ত করে দেখছে চাঁদপুর মডেল থানা পুলিশ ।

অভিযোগ উঠেছে ,গতকাল সদরের শাহতলী বাজারের রেল গেইট সংলগ্ন চায়ের দোকানদার আলমগীরকে নাজেহাল ও হয়রানির করছে । দিনে কয়েকবার দোকানে ঢুকেছে বিনা কারণে । অযথা নানা অমূলক প্রশ্ন করছে ,নানাভাবে নাজেহাল করেছে । সব কিছুর পিছনে রয়েছে হয়রানি করে টু-পাইছ কামানো । চায়ের দোকানদার আলমগীর গতকাল মোবাইলে (রের্কড আছে) দৈনিক চাঁদপুর খবরকে বিষয়টি নিশ্চিত করেন ।

এ ছাড়াও এদিন সদরের হামানকদ্দী করের বাড়ী জনৈক মনির গাজী পিতা বাচ্চু গাজীকে কোন কারণ ছাড়াই নাজেহাল ও হয়রানি করেন । ওসি কিংবা র্উধ্বতন পুলিশ কর্মকর্তাদের অনুমতি ছাড়াই তিনি বিভিন্ন স্থানে দিনে-রাতে অভিযান চালায় । এমন অভিযোগও রয়েছে ।

আরো অভিযোগ আছে ,থানার কোন দরখাস্ত ও কিংবা কোর্টের কোন কারণ পেলেই বাদী কিংবা বিবাদী যেই হোক নানাভাবে নাজেহাল করে অর্থ আদায় করে থাকে বলে অভিযোগ রয়েছে । এএসআই মিজান সাধারণ মানুষের কাছে এক ধরনের আতংকের নাম হয়ে উঠেছে । পুলিশ জনগনের বন্ধু । কিন্তু এএসআই মিজানের কারণে চাঁদপুর মডেল থানার ভাবমূর্তী ক্ষুন্ন হয়ে পড়ছে । সাধারণ মানুষের আস্থা কমে যাচ্ছে ।

চাঁদপুর সদর মডেল থানার এএসআই মিজানের সাথে দৈনিক চাঁদপুর খবর পত্রিকার পক্ষ থেকে যোগাযোগ করলে তিনি জানান,আমি উভয় স্থানে গিয়েছি । তদন্ত করেছি । থানায় সমাধানের লক্ষে উভয়পক্ষকে ডাকছি । কাউকে হয়রানি করেনি । শাহতলী বাজারের আলমগীরের চায়ের দোকানে গিয়েছি । খোঁজখবর নিতে । তাকেও হয়রানির উদ্দেশ্য ছিলো না ।

এদিকে ঘটনার তদন্ত করে দ্রুত চাঁদপুর সদর মডেল থানার এএসআই মিজানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহনের দাবী করছে সাধারণ জনগন । বিষয়টি চাঁদপুরের পুলিশ সুপার ও চাঁদপুর মডেল থানার ওসির সুদৃষ্টি কামনা করেছেন ।

 

সম্পর্কিত খবর