
চাঁদপুর খবর রির্পোট: “শেখ রাসেল দীপ্তিময় নির্ভীক নির্মল দুর্জয়” প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুর জেলায় শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৮অক্টোবর র্যালি শেষে আলোচনা সভা, শিশুতোষ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান।
চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্তে জেলা ম্যাজিস্ট্রেট এ এস এম মোসা, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, চাঁদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল, পুরানবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, ডা. পীযূষ কান্তি বড়ুয়া সহ জেলার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ও জেলার বিভিন্ন পর্যায়ের অংশীজন।
দিনের শুরুতে চাঁদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষে শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান সহ অন্যান্যরা।
সভায় বক্তারা বলেন, প্রিয় শেখ রাসেল বাঙালি জাতির কাছে এক যুগোত্তীর্ণ মানব। যিনি অবুঝ থেকেও দেশের জন্য জীবন দিয়ে গেছেন স্ব-পরিবারে। বাঙালি জাতি তার মধ্যে খুঁজে পায় রূপকথার মতো নিজস্ব ছেলে বেলাকে। প্রিয় শিশু রাসেল বাঙালি জাতির ইতিহাসের এক জ্বলন্ত প্রতীক হয়ে থাকবে আজীবন।
বিভিন্ন খেলাধুলার পুরস্কার বিতরণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উক্ত দিবসের সমাপ্তি ঘোষণা করা হয়।



