ঢাকা মহানগর দক্ষিণ আ’লীগের সমন্বয়কের দায়িত্ব পেলেন মায়া চৌধুরী

বিশেষ প্রতিনিধি : চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে ঢাকার আন্দোলন-সংগ্রামে আরও গতি আনতে ঢাকা মহানগর দক্ষিনের সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রমকে।

বুধবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

শেখ বজলুর রহমান বলেন, ঢাকার আন্দোলন-সংগ্রামের গতি বাড়াতে উনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমিও কিছুক্ষণ আগেই জেনেছি।

জানা গেছে, আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিএনপি ও জামায়াতের বিরুদ্ধে শক্ত অবস্থানে থাকতে চায় আওয়ামী লীগ। এ ক্ষেত্রে সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধিতে জোর দিচ্ছে দলটি।

 

সম্পর্কিত খবর