
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জেলার কচুয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ,কচুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিশিষ্ট আইনজীবি অ্যাডভোকেট হেলাল উদ্দিনের ইমু আইডি হ্যাক করা হয়েছে।
গতকাল ১৮অক্টোবর (বুধবার) অ্যাডভোকেট হেলাল উদ্দিনের ফেসবুকে আইডি থেকে এ তথ্য জানা যায়। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে বলেন আমার ইমু হ্যাক হয়েছে।
কেউ কোন মেসেজ দিলে বা টাকা পয়সা চাইলে দিবেন না। বিষয়টি তিনি আইনগত ব্যবস্থা গ্রহন করবেন বলে গতকাল ১৮ অক্টোবের দৈনিক চাঁদপুর খবরকে নিশ্চিত করেন ।



