
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার বাবুরহাট স্কুল এন্ড কলেজের আয়োজনে কারিকুলামের অংশ হিসেবে বিজ্ঞান মেলার ফটোসেশান করা হয়েছে।
গতকাল ১৭অক্টোবর (মঙ্গলবার) বাবুরহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: মোশারফ হেসেনের সভাপতিত্বে ফটোসেশান অনুষ্ঠানে অংশগ্রহন করেন চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: কামাল হোসেন।
পরে চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাবুরহাট স্কুল এন্ড কলেজের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন।
এসময় বাবুরহাট স্কুল এন্ড কলেজের শিক্ষকবৃন্দগণ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।



