চাঁদপুর পৌর মেয়রের পক্ষ থেকে ৩৪টি পূজামণ্ডপে উপহার প্রদান

স্টাফ রিপোর্টার: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এই প্রথম বারের মতো চাঁদপুর পৌর এলাকার ৩৪টি (সবকটি) পূজামণ্ডপে চাঁদপুর পৌর মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েলের পক্ষ থেকে উপহার হিসেবে আর্থিক অনুদান প্রদান করা হয়েেেছ।

চাঁদপুর পৌর পুজা উদযাপন পরিষদের উদ্যোগে পৌর এলাকার ছোট-বড় ৩৪টি পূজামণ্ডপে নেতৃবৃন্দের হাতে ১০ হাজার টাকা করে ৩ লাখ ৪০ হাজার টাকা প্রদান করা হয় ।

গতকাল ১৭ অক্টোবর মঙ্গলবার বিকেল চাঁদপুর শহরের রামকৃষ্ণ আশ্রম ও নতুনবাজার গোপাল জিউর আখড়া থেকে কার্যক্রম শুরু করে রাত্র পর্যন্ত জেলা ও পৌর পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ শারদীয় দুর্গা উৎসবের উপহার হিসেবে অনুদানের টাকা পৌছে দেন।

এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক লিটন সাহা, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি নেপাল সাহা, সাধারণ সম্পাদক সুমন সরকার জয়, সহ-সভাপতি অ্যাড. বিশ্বজিত কর রানা, ডা. পিযূষ সাহা, সুভাষ সাহা, যুগ্ম-সম্পাদক কার্তিক চক্রবর্তী, দপ্তর সম্পাদক রাজু দে, সহ-অর্থ সম্পাদক শুভ রায়, প্রচার সম্পাদক পলাশ, মহিলা সম্পাদিকা মাধুরী সাহা, কার্যকরী সদস্য তন্ময় মজুমদার রনি, সুদীপ্ত দত্ত মন্টি, সুহিৃদ সাহা অংশু, সীমান্ত সাহা, সজল সরকার পিকি প্রমুখ।

পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন সরকার জয় জানান, চাঁদপুর র পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল মহোদয় পৌর এলাকার ৩৪টি পূজামণ্ডপে ১০ হাজার টাকা করে মোট ৩ লাখ ৪০ হাজার টাকা প্রদান করেছেন। পৌরসভার মেয়রের পক্ষে পৌর পূজা উদযাপন পরিষদের নেতৃবন্দ ৩৪টি মন্ডপের কর্তৃপক্ষের কাছে টাকা পৌছে দিয়ে এসেছে।

সম্পর্কিত খবর