
ফারুক হোসেন : চাঁদপুর -২ আসনের সংসদ সদস্য নুরুল আমিন রুহুল বলেন, দৈনিক কালবেলা এই অল্প সময়ে মানুষের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে পত্রিকাটি। কালবেলা মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে মিডিয়ার অবদান অপরিসীম। দেশের এই অগ্রযাত্রায় দৈনিক কালবেলা আমাদের সঙ্গে থেকে দ্যুতি ছড়াবে আশা করি। এ ছাড়াও দৈনিক কালবেলা পত্রিকার সাফল্য এবং পাঠকপ্রিয়তা বৃদ্ধি কামনা করেন।
মঙ্গলবার বিকেলে উপজেলা নাউরী আহম্মদিয়া উচ্ছ বিদ্যালয়ের দেশের শীর্ষস্থানীয় দৈনিক কালবেলা পত্রিকার নবরূপে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে মোঃ নুরুল আমিন রুহুল এ কথাগুলো বলেছেন।
দৈনিক কালবেলার চাঁদপুর জেলা প্রতিনিধি অমরেশ দত্তের সভাপতিত্বে এবং মতলব উত্তর উপজেলা প্রতিনিধি মমিনুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা পরিষদের সদস্য সরকার আলা উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গজরা ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ প্রধান,অ্যাড. লিয়াকত আলী সুমন, দৈনিক সময়ের আলোর ষ্টাফ রিপোর্টার ঢালী কামরুজ্জামান হারুন,
দৈনিক ইনকিলাব প্রতিনিধি মাহবুব আলম লাভলু, দৈনিক আজকের পত্রিকা প্রতিনিধি মনিরুল ইসলাম মনির, দৈনিক বাংলাদেশের আলো প্রতিনিধি জাকির হোসেন বাদশা, দৈনিক আমাদের সময় প্রতিনিধি আরাফাত আল আমিন, দৈনিক সংবাদ সারাবেলা প্রতিনিধি তুহিন ফয়েজ,
দৈনিক আমাদের অর্থনীতি প্রতিনিধি সফিকুল ইসলাম রানা, মতলব দক্ষিণ দৈনিক কালবেলা প্রতিনিধি চয়ন ঘোষ, দৈনিক আলোকিত চাঁদপুর প্রতিনিধি দেওয়ান সালাউদ্দিন,দৈনিক মাতৃভূমির খবর প্রতিনিধি আমিনুল ইসলাম আল আমিন, দৈনিক ঢাকা প্রতিদিন প্রতিনিধি লিয়াকত হোসেন, দৈনিক স্বাধীন সংবাদ প্রতিনিধি তাইজুল ইসলাম সাগর প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নূরনবী খান,যুগ্ম আহ্বায়ক মাসরুল খান তামিম,ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবলীগের সভাপতি নূরে আলম স্বপন প্রমুখ।



