
এম.এম .কামাল : বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জননেতা সুজিত রায় নন্দী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শোষণমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষে শিক্ষার পাশাপাশি খেলার ব্যবস্থা গড়ে তুলেছিলেন। শিক্ষা ছাড়া জাতির উন্নতি যেমন সম্ভব নয় তেমনি মাদক মুক্ত সমাজ সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নাই।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলায় একটি শিক্ষিত জাতির স্বপ্ন দেখেছিলেন।
সোমবার ( ১৬ অক্টোবর ) বিকাল ৩টায় চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের হাপানিয়া বটতলা বালুরমাঠে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহিদ শেখ রাসেল এর জন্মদিন উপলক্ষে ওয়ান টাচ ক্লাব কতর্তৃক আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্টের ৯ম আসরের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুজিত রায় নন্দী আরো বলেন, ঘাতক চক্র বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শিশু শেখ রাসেল কেও রেহাই দেইনি ঘাতক দল, তাকে হত্যা করলেও শিশু শেখ রাসেলের নাম বাংলার মানুষের মন থেকে মুছতে পারেনি। লেখা পড়ার পাশাপাশি শিক্ষার্থীদের কে খেলায় মনোনিবিত করতে হবে।
ঘাতক চক্র বঙ্গবন্ধুকে হত্যা করলেও তার স্বপ্নের মৃত্যু ঘটাইতে পারেনি।
সোনার বাংলা উন্নয়নের রুপকার দেশরত্ন শেখ হাসিনা জাতির পিতার দীর্ঘ সংগ্রামী পরিকল্পনার মাধ্যমে, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হয়েছেন।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ নাছির উদ্দীন আহমেদ, প্রধান বক্তার বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু নঈম দুলাল পাটওয়ারী, চাঁদপুর যুব উন্নয়ন অধিদপ্তর উপ পরিচালক মোঃ আবেদ শাহ,
জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট জহিরুল ইসলাম, চাঁদপুর জেলা যুবলীগের যুগ্ম সাবেক যুগ্ম সম্পাদক মোঃ হারুন অর-রশিদ, চাঁদপুর জেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এডভোকেট আতাউর রহমান পাটওয়ারী,
ওয়ান টাচ ক্লাব এর প্রতিষ্ঠাতা মোঃ আলী আহমেদ স্বপন, ঢাকা বঙ্গবাজার বিশিষ্ট ব্যবসায়ী, মোঃ মোফাজ্জল বেপারী, ঢাকা বঙ্গবাজার বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নেছার বেপারী, অনুষ্ঠান সমন্বয়ক, ওয়ান টাচ ক্লাব সভাপতি মোঃ জুয়েল মিজি, চাঁদপুর সোনালী সুদিন সমাজকল্যান সংস্থার চেয়ারম্যান মোঃ আবু হানিফ। আশিকাটি ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ হাসিম খান,
সদর উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ শরিফ আহমেদ, জেলা শেষ রাসেল স্মৃতি সংসদ এর সহ-সভাপতি মোঃ মজিবুর রহমান মিজি, সদর উপজেলা শেখ রাসেল স্মৃতি সংসদ এর সভাপতি মোঃ জসিম মুন্সী।
খেলায় স্বদেশ স্পোটিংক্লাব জেলা পরিষদ কে এক গোলে হারিয়ে ওয়ারলেছ বাজার একাদশ (সিটি কলেজ) বিজয় লাভ করেন।



