সম্পত্তিগত বিরোধে রামপুরে দুদু গাজীর মৃত্যু নিয়ে রহস্য

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নে সম্পত্তিগত বিরোধে দুই পক্ষের মধ্যে তর্ক বিতর্কের মাঝে দুদু গাজী নামে এক বৃদ্ধের মৃত্যু হওয়ার ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি জানান প্রতিপক্ষ হেলাল গাজী গংরা।

অপরদিকে এ ঘটনায় চাঁদপুর সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেন নিহত দুদু গাজীর পরিবার। চাঁদপুর মডেল থানায় মামলায় অভিযোগ করা হয়েছে।

যার নং জিআর ৩৩/২০২৩। ১৫ অক্টোবর নিহত দুদু গাজীর ছেলে জাকির হোসেন বাদী হয়ে ৯ জনকে বিবাদী করে এ মামলা দায়ের করেন।

মামলা বিবাদীরা হলেন ১। ইকবাল হোসেন গাজী, ২। মো. হেলাল গাজী, ৩। মো. সোহাগ গাজী, ৪। মো. মুকবুল গাজী, ৫। নোমান গাজী, ৬। মো. শাহজাহান গাজী, ৭। লিটন গাজী, ৮। ইব্রাহীম (ফয়ছাল), ৯। রাসেল গাজী।
দুদু গাজীর লাশ ধৌত করার সময় হেলাল গাজী বাদীর জেঠাতো ভাই আবু নঈম জুয়েলকে কুপিয়ে রক্তাক্ত জখম করে।

তার পায়ে প্রায় ৩০ টি সেলাই করা হয়। ডাক্তার জানিয়েছেন তার পায়ের টেন্ডল কাটা গেছে অপারেশন করতে হবে। এতেও বিবাদীরা ক্ষ্যান্ত হননি, এর পরদিন ১৬ অক্টোবর পুনরায় নিহত দুদু গাজীর পারিবারের লোকজনের উপর হামলা চালায়ি দা ও কুড়াল দিয়ে কুপিয়ে ৫ জনকে গুরুতর আহত করে। এছাড়াও আরো বেশ কয়েকজনকে দেশিয় লাঠি সোঠা দিয়ে আহত করেন।

আহতরা হলেন দুদু গাজীর মেয়ে রাবেয়া আক্তার, বিনা আক্তার, ভাতিজা রাব্বি গাজী, ভাতিজি পুরান বাজার ডিগ্রী কলেজের শিক্ষার্থী তামান্না আক্তার রিয়া, আবু বক্কর ছিদ্দিক (রুবেল)। বর্তমানে সবাই চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি রয়েছে। এ নেক্কার জনক ঘটনায় এলাকার মানুষের মাঝে হেলাল গাজী গং ও নেপত্তে যারা রয়েছে তাদের প্রতি ক্ষোভ ও ঘৃণা সৃষ্টি হয়েছে।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেলে আসামীরা অস্ত্র স্বস্ত্র রেখে ফালিয়ে যায়। পরে বিবাদীদের জোড় পূর্বক দখল কৃত স্থানে নির্মানকৃত ঘর থেকে বিপুল পরিমান অস্ত্র উদ্ধার করে পুলিশ।

নিহত দুদু গাজীর ভাই মো. খোকন গাজী জানায়, এতো ঘটনার পরেও দিব্বি ঘুরে বেড়াচ্ছে এবং প্রতিনিয়ত আমাদের উপর হামলা চালিয়ে আমাদের লোকজনকে জখম করছে হেলাল গাজী ও তারা সন্ত্রাস বাহিনীরা।
তিনি আরো বলেন, এ ঘটনার প্রত্যোক্ষ ও পরক্ষো ভাবে যারা তাদেরকে সেল্টার দিয়ে প্রাণ হানির ঘটনা ও রক্তখরন ঘটাচ্ছে তাদের আইনের আওতায় আনার জন্য জোড় দাবি জানান।

এ ঘটনায় প্রতিপক্ষ হেলাল গাজী বলেন, আমাদের এ সম্পত্তি নিয়ে চাঁদপুর আদালতে একটি মামলা চলমান আছে। পরে তারাও আমাদের বিরুদ্ধে একটি মামলা দেন। নিহতের বড় ছেলে মনির হোসেন জানান, হেলাল গাজী গংরা আমাদের নিজেদের সম্পত্তিতে অন্যায়ভাবে ঘর নির্মাণ করে। এ ঘটনায় আদালতে মামলা চলমান রয়েছে।

এ বিষয়ে রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আল মামুন পাটওয়ারী জানান, ঘটনাটি মোবাইলে শুনতে পেয়ে আমি তাৎক্ষনিক গ্রাম পুলিশ কে ঘটনাস্থলে পাঠিয়েছি।

এ ঘটনায় রবিবার (১৫ অক্টোবর) বিকেলে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শেখ মুহসীন আলম, রামপুর ইউপি চেয়ারম্যান মোঃ আল মামুন পাটওয়ারী ঘটনাস্থলে আসেন। এর আগে বাদ জোহর নিহতের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। আর পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে রবিবার সকাল থেকেই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর মডেল থানার পুলিশ সদস্যরা।

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শেখ মুহসীন আলম বলেন, প্রাথমিকভাবে নিহতের শরীরে কোন জখমের চিহ্ন দেখা যায়নি। তারপরও ময়নাতদন্তের রিপোর্ট ও সরেজমিনে তদন্ত এবং প্রত্যক্ষদর্শীদের দেয়া তথ্য সাপেক্ষে এর সত্যতা জানা যাবে।

সম্পর্কিত খবর