
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ২০২৩-২০২৪ অর্থবছরে ‘ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান’ কর্মসূচির আওতায় ভিক্ষুকদের মাঝে সহায়ক উপকরণ এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের মাঝে অর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
গতকাল ১৬অক্টোবর (সোমবার) চাঁদপুর সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান।
জেলা প্রশাসক কামরুল হাসান তার বক্তব্যে বলেন, ভিক্ষুকমুক্ত সমাজ গঠনে সরকারের উদ্যোগকে বাস্তবায়নে বদ্ধপরিকর মাঠ প্রশাসন। একটি আদর্শ ও স্মার্ট সমাজ গড়তে হলে সমাজকে ভিক্ষুকমুক্ত করা আবশ্যক।ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের জন্য সরকারের রাজস্ব খাতের অর্থায়নে সমাজকল্যাণ মন্ত্রণালয় ‘‘ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান’’ শীর্ষক কর্মসূচি হাতে নিয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত, চাঁদপুর সদর সহকারি কমিশনার (ভূমি) মো: হেদায়েত উল্যাহ সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ।
এসময় ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান’ কর্মসূচির আওতায় ভিক্ষুকদের মাঝে সহায়ক উপকরণ এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের মাঝে অর্থিক অনুদানের চেক বিতরণ করেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান।



