
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর আয়োজনে পুলিশ ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
গত ১৬ অক্টোবর (সোমবার) চাঁদপুর জেলা ও দায়রা জজ সম্মেলন কক্ষে চাঁদপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ নুরুল আলম সিদ্দীক এর সভাপতিত্বে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।
কনফারেন্স বক্তব্য রাখেন চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর পিবিআই পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ, চাঁদপুরের বিজ্ঞ বিচারকবৃন্দ ও চাঁদপুর জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ।



