চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুরের নবাগত এডিসি(অতিরিক্ত জেলা প্রশাসক )হিসেবে ইমরান শাহরিয়ার চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে যোগদান করেছেন ।
গতকাল ১৬ অক্টোবর চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয় সূত্রে বিষয়টি দৈনিক চাঁদপুর খবরকে নিশ্চিত করেছে । সূত্র জানিয়েছে অতিরিক্ত জেলা প্রশাসক মানব সম্পদ ব্যবস্থাপনা পদে দায়িত্ব পেতে পারেন ।
জানা গেছে , সর্বশেষ নবাগত এডিসি ইমরান শাহরিয়ার হবিগঞ্জ জেলার নবীগঞ্জের উপজেলা নির্বাহী অফিসাররে দায়িত্ব পালন করেন ।



