
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জেলার অক্টোবর ২০২৩ মাসের উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৫ অক্টোবর (রবিবার) চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদের সঞ্চালনায় সসভাপতির ববক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান।
সভায় আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন চাঁদপুর সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাহাদাৎ হোসেন, চাঁদপুরের অতিরিক্ত জেলা পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো: মনোয়ার হোসেন, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা সৈয়দা বদরুনাহার চৌধুরী, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকতসহ জেলার বিভিন্ন দফতর প্রধান, প্রতিনিধি, বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিবর্গগণ।
সভায় জেলায় চলমান উন্নয়ন কার্যক্রম সুচারুভাবে সম্পন্ন করতে সকল দফতরের আন্ত: সমন্বয় নির্ধারণে নানাবিধ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।



