মতলব উত্তরে ৫কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম এর দিক নির্দেশনায় মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ সুদীপ্ত শাহীন মাদক অভিযান পরিচালনা করে ৫কেজি গাঁজাসহ ১মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে।

গতকাল ১৫অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে মতলব উত্তর থানাধীন ষাটনল লঞ্চঘাট সংলগ্ন তানিশা ষ্টোর এর সামন রাস্তার উপর থেকে ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে মতলব উত্তর থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামীর নাম মোঃ মাসুদ মোল্লা (৪২)। গ্রেফতারকৃত আসামীর কাছ থেকে ৫কেজি গাঁজা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১লক্ষ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী জানায় কুমিল্লা সীমান্তবর্তী এলাকায় হতে অবৈধ মাদক গাঁজা সংগ্রহ করে অত্র থানা এলাকায় বিক্রি করে আসতেছিল।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চাঁদপুর এর মতলব উত্তর থানার মামলা নং-১৪, তারিখ- ১৫ /১০/২০২৩খ্রিঃ ধারা- ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১)এর সারনির ১৯(ক) রুজু করা হয়। চাঁদপুর জেলাকে মাদক মুক্ত করার লক্ষে মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে।

সম্পর্কিত খবর