
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম এর দিক নির্দেশনায় চাঁদপুর গোয়েন্দা শাখার ওসি’র তত্ত্বাবধানে এসআই (নিঃ) আব্দুছ ছালাম মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১শ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১জন মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে।
গতকাল ১৫অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর মডেল থানাধীন পশ্চিম সকদি নুরীর বাপের ব্রীজের উত্তর পাশে রাস্তার উপর থেকে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী’র দেহ তল্লাশী করে ১শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মুল্য ৩৫হাজার টাকা। গ্রেফতারকৃত আসামীর নাম মোঃ কাউছার খান (২৪)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী জানায় উদ্ধারকৃত ইয়াবা স্বল্প মূল্যে ক্রয় করে অধিক মূল্যে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানার মামলা নং-৩৯, তারিখ- ১৫/১০/২৩খ্রিঃ ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১)এর সারনির ১৯(ক) রুজু করা হয়। চাঁদপুর জেলাকে মাদকমুক্ত করার লক্ষে মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে।



