
গাজী মোঃ ইমাম হাসানঃ চাঁদপুরের ঐতিহ্যবাহী নাট্য সংগঠন বর্ণচোরা নাট্যগোষ্ঠীর ৫০বছর পূর্তি উপলক্ষে ১১দিনব্যাপী আন্তর্জাতিক নাট্যোৎসব ৪থ দিনে মঞ্চায়িত হয়েছে বর্নচোরা নাট্যগোষ্ঠীর নাটক বিচ্ছু।
শনিবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নাট্যোৎসবের ৪থ দিনের আলোচনা প্রধান অতিথির বক্তব্য রাখেন আল আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম।
এসময় তিনি বলেন বর্নচোরা নাট্যগোষ্ঠী চাঁদপুরে একটি প্রাচীনতম নাট্য সংঘঠন।এই নাটকের মাধ্যমে এগিয়ে যাবে চাঁদপুরের সাংস্কৃতিক অঙ্গন। তাই প্রত্যাশা করছি এগিয়ে যাবে বর্নচোরা নাট্যগোষ্ঠী। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বর্ণচোরা নাট্যগোষ্ঠীর উপদেষ্টা আরমান চৌধুরী রবিন বলেন বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য আর সাংস্কৃতিক ভাবধারার অন্যতম একটি অনুষঙ্গ নাটক।যুগে যুগে কালে কালে সময়ের পরিক্রমায় শোষক আর শোষনের বিরুদ্ধে প্রতিবাদের অন্যতম হাতিয়ার ছিলো নাকট।যেই প্রতিবাদে সকল বিবাদ ভূলে বাঙ্গালীরা মিলিত হয়েছে এক অভিন্ন জাতিসত্বায়।অন্যায় আর শোষনের বিরুদ্ধে, আধিকার আদায়ের সংগ্রামে নাকট একটি শক্তিশালী প্রতিবাদ মাধ্যম।পরাধীনতার শৃঙ্খল, সমাজের অসঙ্গতি,অর্থ নৈতিক মুক্তি, গনতন্ত্র প্রতিষ্ঠা,উগ্র সাম্প্রদায়িকতাসহ রাষ্টের বিভিন্ন অন্তরায়গুলো ফুটে উঠে নাকট আর নাট্যকর্মীদের অভিনয়ে।
প্রকৃত নাট্যচর্চার প্রথম এবং প্রধান শর্ত হচ্ছে মুক্ত পরিবেশ স্বাধীন মঞ্চ।তারই ধারাবাহিকতায় নাকটের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে চাঁপুরের অন্যতম নাট্য সংগঠন বর্নচোরা নাট্যগোষ্ঠী।অনুষ্ঠানে বর্নচোরা নাট্যগোষ্ঠীর পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিদের উত্তরীয় ও ক্রেস্ট প্রদান করা হয়।
বর্ণচোরা নাট্যগোষ্ঠীর সান্ধ্যকালীন আলোচনায় বর্ণচোরা নাট্যগোষ্ঠীর উপদেষ্টা আরমান চৌধুরী রবিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রোটারিয়ান তোফায়েল আহম্মেদ শেখ,পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাস চন্দ্র রায়।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বর্ণচোরা নাট্যগোষ্ঠীর সভাপতি শুকদেব রায় ও সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী।এছাড়া বি়ভিন্ন নাট্য সংগঠনের শিল্পীরাসহ অতিথিরা।



