চাঁদপুরের এডিসিসহ শুদ্ধাচার পুরস্কার পেলেন যারা

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জেলা প্রশাসকের কার্য়ালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাম্মৎ রাশেদা আক্তার ও হাইমচর ইউএনও চাই থোয়াইহলা চৌধুরীসহ ৬জন শুদ্ধাচার পুরস্কার-২০২৩ লাভ করেছেন।

১৩ অক্টোবর (শুক্রবার) চাঁদপুর সার্কিট হাউজ সম্মেলন কক্ষে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ মোস্তফা কামাল ও চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসানের নিকট থেকে শুদ্ধাচার পুরস্কার-২০২৩ গ্রহণ করেন চাঁদপুর জেলা প্রশাসকের কার্য়ালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাম্মৎ রাশেদা আক্তার ও হাইমচর উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরী।

এছাড়াও চাঁদপুর জেলা প্রশাসনের উপ প্রশাসনিক কর্মকর্তা মো: মোসলেহ উদ্দিনসহ আরো ৩জন শুদ্ধাচার পুরস্কার-২০২৩ লাভ করেন।

অনুষ্ঠানে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এসময় এক প্রতিক্রীয়ায় চাঁদপুর জেলা প্রশাসনের শুদ্ধাচার পুরস্কার-২০২৩প্রাপ্ত কর্মর্কতা ও কর্মচারীগণ চাঁদপুর প্রশাসক কামরুল হাসান সহ পুরষ্কার প্রদানের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সম্পর্কিত খবর