নীলকমল নৌ-পুলিশের অভিযানে ৫ জেলে জালসহ নৌকা আটক

মোঃ হোসেন গাজী : মা ইলিশ রক্ষায় সরকারের কঠোর বিধিনিষেধ থাকলেও কিছু অ’সাধু জেলে মাছ শিকারে ব্যস্ত থাকে। তাই নিষেধাজ্ঞা অমান্য কারী চাঁদপুরের হাইমচর উপজেলার পদ্ম -মেঘনা নদীতে ইলিশ শিকারের অপরাধে ৫ জেলে, বিপুল পরিমাণ জাল ও একটি নৌকা আটক করা হয়।

গতকাল (১৩ই অক্টোবর) শুক্রবার সকালে হাইমচর উপজেলার ৪ নং নীলকমল ইউনিয়নের মেঘনা নদীতে অভিযান চালিয়ে ঐ এলাকা থেকে তাদের আটক করে নীলকমল

নৌ পুলিশ ফাঁড়ি। এসময় ৩৫ হাজার মিটার কারেন্ট জাল,১টি ইঞ্জিন চালিত নৌকা সহ ৫ জেলেকে আটকা করা হয়। আটক কৃত জেলেরা হলো হাইমচর উপজেলার ৪নং নীলকমল ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা সোহেল মিয়া (২৩), পিতা খোকন মুন্সি, আইনুল খা (২৩) পিতা আলী খা, খাজা আহম্মেদ( ১১) ছাত্তার বেপারী, আল আমিন (১২) পিতা খবির বকাউল, দুলাল আক্তার (১০) পিতা দুলাল চৌকিদার সহ ৫ জন আটক কৃত ১ ও ২ নং আসামীদের নিয়মিত মামলায় জেল হাজতে প্রেরণ করেন এবং ৩,৪ ও ৫ নং আসামীদের বয়স কম হওয়ায় তাদের কে মোসলেখা নিয়ে তাদের পরিবারের কাছে হস্তান্তর করেন। অপরদিকে ২ জন জেলেদের কে মৎস্য আইনে মামলা দিয়ে কোর্টে প্রেরন করা হয়।

এ বিষয়ে নীলকমল নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর হোসেন বলেন, প্রথম দিনে আমরা মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে সরকারের ঘোষনা অনুযায়ী আমরা মা’ইলিশ রক্ষায় রাত,দিন নদীতে টহল জোরদার করেছি।

তারই পরিপ্রেক্ষিতে প্রথম দিনের মধ্যেই আমরা ৫ জন জেলেকে আটক করগে সক্ষম হয়েছে। মা ইলিশ রক্ষায় চাঁদপুরের পদ্ময়-মেঘনা নৌ সীমানায় অভিযান অব্যাহত রয়েছে। আগামী ৪ নভেম্বর পর্যন্ত জেলেরা যাতে নদীতে মাছ শিকার করতে না পারে,সেজন্য নৌ পুলিশের বিভিন্ন ইউনিটের সার্বক্ষনিক টহল অব্যাহত থাকবে।।

সম্পর্কিত খবর