মতলব দক্ষিণে সামাজিক সম্প্রতি সমাবেশ

মতলব প্রতিনিধি : চাঁদপুর ২ আসনের সাংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট নুরুল আমিন রুহুল বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির পিঠস্থান। হাজার বছর ধরে এ ভূখন্ডে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল ধর্মের মানুষ মিলেমিশে একত্রে বসবাস করে আসছেন। ধর্মীয় উগ্রবাদ, জঙ্গীবাদ, সহিংসতা ও সন্ত্রাসবাদকে প্রতিহত করার লক্ষ্যে প্রয়োজনীয় প্রচার ও উদ্বুদ্ধকরণ কার্যক্রম গ্রহণ করতে হবে।

এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার রোধে প্রয়োজনীয় প্রচার ও সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করতে হবে। মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডাসহ সকল উপাসনালয়ের নিরাপত্তা বিধানে কার্যকর সহাযতা প্রদান করতে হবে।

গত ১২ অক্টোবর সকাল ১০ টায় উপজেলা মিলনায়তনে মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের আয়োজনে সামাজিক ও সম্প্রীতি সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলোপ বলেন।

উপজেলাপ নির্বাহী কর্মকর্তা রেনু দাসের সভাপতিত্বে ও বিআরডিপির চেয়ারম্যান মোফাজ্জল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহম্মেদ, মতলব দক্ষিন থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ সালেহ আহম্মেদ, জেলা কৃষকলীগের সভাপতি জয়নাল আবেদীন প্রধান, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি দেওয়ান মোঃ রেজাউল করিম, ইসলামি ফাউন্ডেশনের উপ-পরিচালক, জুলফিকার হাসান মুরাদ,

ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, জহিরুল ইসলাম তালুকদার, ইকবাল হোসেন হাওলাদার, মতলব পৌরসভার প্যানেল মেয়র মামুন চৌধুরী বুলবুল, উপজেলা ইমাম পরিষদের সভাপতি মুফতি মোঃ মোরশেদ আলম সিরাজী, মতলব মডেল মসজিদের ইমাম মুফতি মোঃ রাশেদুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কিশোর কুমার ঘোষ, সাধারন সম্পাদক চন্দন সাহা,

মতলব বাজার শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দির কমিটির সভাপতি শংকর রাও নাগ, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি গনেশ ভৌমিক, সাধারণ সম্পাদক বাদল নন্দী, যুবলীগের সবেক যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা, পৌর যুবলীগের সভাপতি সোহাগ সরকার, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাউসার আলম পান্না প্রমুখ ।

এ সময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রবিউল আলম খান, পল্লী উন্নয়ন কর্মকর্তা আবুল হাসনাত, উপজেলার ৩৭ টি পূজা মন্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক, বিভিন্ন মসজিদে ইমাম, খতিব, সামাজিক সংগঠন ও রাজনৈতিক নেতৃবৃন্দরা।

সম্পর্কিত খবর