জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চাঁদপুরের অবস্থান কর্মসূচি পালন

স্টাফ রিপোটার : সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে প্রেরণের দাবিতে চাঁদপুরে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার ( ১২ অক্টোবর ) সকাল সাড়ে ১০ টায় জেলা জজ আদালতের সামনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চাঁদপুর জেলা শাখার আয়োজনে এই অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়।

অবস্থান কমসূচীতে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চাঁদপুর জেলা শাখার সভাপতি অ্যাড: শরীফ মাহমুদ ফেরদৌস শাহীন। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাড: এ.জেড.এম রফিকুল হাসান রিপন।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক অ্যাড: কামাল হোসেন, সংগঠনের নেতা ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক সিনিয়র আইনজীবী অ্যাডঃ এমরান হোসেন, অ্যাড: আব্দুল মান্নান মিয়াজী, অ্যাড: আতিকুর রহমান হাওলাদার, অ্যাডঃ মাহমুদুল হাসান কবির, অ্যাড: মোজাহেদুল ইসলাম সাদ্দাম, অ্যাড: দেলোয়ার হোসেন, অ্যাড: কামরুল হাসান প্রধান , অ্যাড: আবুল হাসানাত বেপারী, অ্যাডঃ আলাউদ্দিন সৈকত প্রমুখ।

সম্পর্কিত খবর