মা ইলিশ সংরক্ষণে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জেলা টাস্কফোর্স কমিটির আয়োজনে ১২অক্টোবর থেকে ২নভেম্বর পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ উপলক্ষে সচেতনতামূলক সভায় বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম।

পুলিশ সুপার বক্তব্যে বলেন, নিষিদ্ধ সময়ে ইলিশ ধরা যেমন অপরাধ, একই ভাবে ইলিশ ক্রয়-বিক্রয় এবং পরিবহনও অপরাধ। আমরা যদি এই নিষিদ্ধ সময়ে কোনো বাজার অথবা পরিবহনে ইলিশ পেয়ে থাকি, তবে নিষিদ্ধ পণ্য সরবরাহের অপরাধে আপনাদের আইনের আওতায় নিয়ে আসবো। এক্ষেত্রে চাঁদপুর জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। আমরা আশা করি মা ইলিশ সংরক্ষণে আপনারা চাঁদপুর জেলা পুলিশকে সহায়তা করবেন।

গতকাল ১২অক্টোবর (বৃহস্পতিবার) মা ইলিশ সংরক্ষণ করি, ইলিশ সম্পদ বৃদ্ধি করি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুর বড় স্টেশন বঙ্গবন্ধু পর্যটন কেন্দ্র মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ উপলক্ষে সচেতনতামূলক সভা, পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদী পরিদর্শন এবং নৌ র্যালি অনুষ্ঠিত হয়।

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মোঃ গোলাম মেহেদী হাসানের সভাপতিত্বে চাঁদপুর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর নৌ পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান।

এ সময় চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (রিভার) শ্রীমা চাকমা সহ মৎস্যজীবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর