
সাইফুল ইসলাম সিপাত /গাজী মহিনউদ্দিন: হাজীগঞ্জে প্রবাসীকে গলা কেটে হত্যার ঘটনায় জড়িত স্ত্রীর পরকীয়া প্রেমিক বাবুকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তথ্য প্রযুক্তির সহযোগিতায় ঝিনাইদহ থেকে চাঁদপুরের হাজীগঞ্জের আলোচিত প্রবাসী হত্যাকান্ডের প্রধান আসামী অভিযুক্ত আশিক এলাহী বাবুকে আটক করা হয়।
এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রশংসায় ভাসছে পুলিশ। হত্যার ঘটনায় অভিযুক্ত প্রেমিক আশিক এলাহী বাবুকে নিয়ে আলামত উদ্ধারে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ।
গত ৮ অক্টোবর রবিবার সন্ধ্যায় হাজীগঞ্জ বাজারের ট্রাক রোডে সিঙ্গাপুর ভবনের ভাড়া বাসায় এ হত্যার ঘটনা ঘটে।
নিহত সৌদি প্রবাসী ইমরান বাশার কে জবাই করে হত্যা করে স্ত্রী ফারজানা আক্তার ও তার পরকীয়া প্রেমিক সৈয়দ আশিক এলাহী বাবু।
হত্যার পর থেকে অভিযুক্ত যুবক শাহরাস্তি উপজেলার ওয়ারুক অজাগরা গ্রামের সৈয়দ বাড়ির সৈয়দ আশিক এলাহী বাবু পলাতক ছিল।
এ ঘটনায় ৪জনকে আসামী করে মামলা দায়ের করেছে নিহতের বোন। আসামীরা হলেন, পরকীয়া প্রেমিক আশিক এলাহী বাবু, স্ত্রী ফারজানা আক্তার ও শালী এবং শাশুড়ি।
নিহত ইমরান বাসার ফরিদগঞ্জ উপজেলার ৩নং সুবিদপুর ইউনিয়নের লক্ষীপুর দালাল বাড়ীর প্রতিবন্ধী আবুল বাশারের ছেলে।
স্ত্রী ফারজানা আক্তার হাজীগঞ্জ উপজেলার ৭ং বড়কুল পশ্চিম ইউনিয়নের জাকনী খান বাড়ির জসীম উদ্দীনের মেয়ে।
পরকীয়া প্রেমিকসহ স্বামীকে জবাই করার পর গলায় হাত চাপা দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ঘাতক ফারজানা। স্বামীর রক্তে রঞ্জিত দুই হাত, পরনের পোশাক থেকে ঝড়ে পড়ে রক্ত। স্বামী হারানোর হতাশা নেই চোখে মুখে। কথার চলচাতুরীতে পুলিশের সন্দেহের তীর স্ত্রীর দিকে। সেখানে নানা নাটকীয়তার পর হাসপাতাল থেকেই জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রী আটক করা হয়।
পুলিশ ও নিহতের পরিবারের ভাষ্যমতে জানা যায়, ফারজানার বড় বোনের দেবর আশিক এলাহী বাবুর সাথে দীর্ঘদিন ধরে পরকীয়া প্রেম এবং অনৈতিক সম্পর্কে জড়িত ছিল। এ নিয়ে বহু দেন দরবার হয়। স্বামী এমরান হোসেন দুই মাস আগে দেশে আসলে ওই দিন রাতেই প্রেমিক’সহ পালিয়ে ফারজানা। স্বামীকে তালাক দিয়ে প্রেমিকসহ ১৫ দিন অবস্থান করে। এরপর ভাইয়ের বাসায় ফিরে যায়। পারিবারিক সমঝোতায় স্ত্রীকে ঘরে তুলে নেয় এমরান।
ঘটনার সময় সন্ধ্যায় স্বামী বাজারে যাওয়ার সুযোগে ফারজানা আক্তারের পরকীয়া প্রেমিক সৈয়দ আশিক এলাহী বাবু’র সাথে অনৈতিক সম্পর্কে মিলিত হয়। কিছুক্ষণ পর বাসায় এসে পরকীয়া প্রেমিক সহ স্ত্রীকে দেখতে পেয়ে কথা কাটাকাটি হয়। এ এক পর্যায়ে পরকীয়া প্রেমিক আশিক এলাহি বাবু ও ফারজানা আক্তার স্বামীকে ধারালো ছুরি দিয়ে জবাই করে। বাঁচার জন্য ধস্তাধস্তি করতে গিয়ে শরীরের বিভিন্ন স্থানে ছুরির আঘাতে আহত হয়। কণ্ঠনালী কেটে যাওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণ এই ঘটনাস্থলে মৃত্যুবরণ করে এমরান বাশার।
নিহতের বাবা আবুল বাশার বলেন, ১২ বছর আগে পারিবারিক সমঝোতায় বিয়ে হয়। তাদের ৮ বছর বয়সী ছেলে সন্তান রয়েছে ।
ইমরান সৌদি আরবে থাকায় ৫ বছর পূর্বে পরকীয়ায় জড়িয়ে পড়ে তার স্ত্রী। এ নিয়ে বহু দেন দরবার হয়।
২ মাস আগে এমরান দেশে ফিরে আসলে ওইদিন রাতে পরকীয়া প্রেমিকের সাথে পালিয়ে যায় স্ত্রী ফারজানা।
হাজীগঞ্জ থানার ওসি আব্দুর রশিদ বলেন, আসামীকে আটক করা হয়েছে। আলামত উদ্ধারে ঘটনাস্থলসহ একাধিক স্থানে অভিযান চালানো হয়েছে।



