চাঁদপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ১২ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৮ঘটিকায় চাঁদপুর পুলিশ লাইন্স মাঠে প্যারেড কমান্ডার চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইয়াসির আরাফাত এর নেতৃত্বে অফিসার ও ফোর্সের সমন্বয়ে গঠিত কন্টিনজেন্ট ও ব্যান্ডদলের নয়নাভিরাম প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম।

পরিদর্শনকালে প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ফোর্সদের শারীরিক ফিটনেস ও টার্ন আউট এর উপর ভিত্তি করে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম।

এসময় পুলিশ সুপার চাঁদপুর জেলা পুলিশের অস্ত্রাগার, ডি-স্টোর, রেশন স্টোর, যানবাহন শাখা, সি-স্টোর, পুলিশ হাসপাতাল, ফোর্সের মেস ও ব্যারাক পরিদর্শন শেষে করণীয় বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন পুলিশ লাইন্সের আরআই সহ সংশ্লিষ্ট দপ্তর ইনচার্জগণদের।

পরিদর্শন শেষে পুলিশ সুপার জেলার সার্বিক আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্বরত পুলিশ অফিসার ও সদস্যদের পেশাদারিত্ব ও সুনামের সহিত কর্তব্য পালনের বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন৷

এ সময় চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) রাশেদুল হক চৌধুরী, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) পংকজ কুমার দে, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (রিভার) শ্রীমা চাকমা, সহকারি পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মোঃ আবুল কালাম চৌধুরী, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) মোঃ খায়রুল কবীর সহ চাঁদপুর জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর