
মোঃ হোসেন গাজী : হাইমচর উপজেলায় মৎস্য অধিদপ্তরাধীন ইলিশ সম্পদ উন্নয়ন ও বাস্তবায়ন প্রকল্পের আওতায় প্রজননক্ষম ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ বাস্তবায়ন উপলক্ষে স্টেকহোল্ডার মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
১১ অক্টোবর বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহলা চৌধুরীরর সভাপতিত্বে ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহবুব রশিদ এর পরিচালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, নূর হোসেন পাটওয়ারী।
তিনি বলেন ইলিশ মাছ আমাদের জাতীয় সম্পদ।দেশের আয় বৃদ্ধিতে ইলিশ অন্যতম ভূমিকা পালন করে। তাই আগামী ২২ দিন সরকারের এই নির্দেশ অমান্য করে কেউ নদীতে নামবেন না।সরকার জেলেদের বিভিন্ন ভাবে উপকরন দিয়ে থাকে তাই সকলে ঐক্যবদ্ধ হয়ে মা ইলিশের অভিযান সঠিক ভাবে বাস্তবায়ন করি।
তিনি আরো বলেন নিজেও এই অভিযানে ইলিশ মাছ খাবোনা দরবোনা আর অন্যকাউকে দরতে দিবোনা আর কেউ যদি নিষেধ অমান্য করে নদীতে নামেন তাদেরকে আইনের আওতায় এনে কঠিন শাস্তি ও জরিমানা করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির প্রধানীয়া, উপজেলা ভুমি কর্মকর্তা আবদুল্লাহ আল ফয়সালা, হাইমচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াছিন,নীলকমল নৌ পুলিশ ফার্ড়ির ইনচার্জ জাহাঙ্গীর হোসেন, কোষ্ঠগার্ড ইনচার্জ নাসির,মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার হাফিজ আহমেদ,
উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর চৌকদার,হাইমচর প্রেসক্লাব সাধারণ সম্পাদক জাকির হোসেন, ইউপি চেয়ারম্যান সাউদ আল নাসের, চাঁদপুর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মোঃ মানিক দেওয়ান, ইউপি সদস্য আলী আহমেদ দেওয়ান, উপজেলা মৎস্য জীবী লীগের আহব্বায়ক বাবুল পেদা, যুগ্ম আহব্বায়ক মোঃ হোসেন গাজী প্রমুখ।



