চাঁদপুর ডিবি পুলিশের অভিযানে ৩কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম এর দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ এর তত্ত্বাবধানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মতলব দক্ষিণ থানাধীন চাপাতিয়া গ্রাম হতে ৩ কেজি গাঁজা সহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

গতকাল ১১অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর জেলার মতলব দক্ষিণ থানাধীন চাপাতিয়া পয়ালী বাজার টু জোরপুল বাজার রোডে জহির চেয়ারম্যান নলকূপের সামনে পাকা রাস্তার উপর থেকে ১মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

এ সময় তার হেফাজত থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ শরীফ হোসেন (৩০), সাং-কড়ইয়া, মোল্লা বাড়ী, ৪নং ওয়ার্ড, থানা-কচুয়া, জেলা-চাঁদপুর।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মতলব দক্ষিণ থানায় ২০১৮ইং সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারনির ১৯(ক)ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, চাঁদপুর জেলাকে মাদক মুক্ত করা এবং মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ প্রজন্ম ও যুব সমাজ কে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ চাঁদপুর জেলা পুলিশ। মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে।

সম্পর্কিত খবর