
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে আগামী ১৮অক্টোবর শেখ রাসেল দিবস-২০২৩ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১১অক্টোবর চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনে পূর্ণাঙ্গ প্রস্তুতি গ্রহণের জন্য চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্ব এ সভা অনুষ্ঠিত হয়।
চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ এর পরিচালনায় সভাপিতর বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান।
সভায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোস্তাফিজুর রহমান, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল, স্বাধীনতা পদক প্রাপ্ত নারী চিকিৎসক মুক্তিযোদ্ধা সৈয়দা বদরুন নাহার চৌধুরী।
সভায় উক্ত দিবস উপলক্ষে হাসান আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন থেকে বর্ণিল পথ র্যালিযোগে শহর প্রদক্ষিণের মাধ্যমে উদযাপন কার্যক্রম শুরু হবে। র্যালিটি চাঁদপুর জেলা স্টেডিয়ামে গিয়ে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শেষ হবে।পরে আলোচনা সভা ও শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হবে। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদযাপন কার্যক্রম সমাপ্তি করা হবে।



