
স্টাফ রির্পোটার : চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা,হানারচর ও বালিয়া ইউনিয়নে নিবন্ধিত জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। ১১ অক্টোবর বুধবার সকাল থেকে স্ব স্ব ইউনিয়নে নিবন্ধিত ছেলেদের মাঝে এই চাল বিতরণ করা হয়। এদিন জেলেদের মাঝে ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন চান্দ্রা ইউপি চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটওয়ারী,হানারচর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সাত্তার রাড়ী,বালিয়া ইউপি চেয়ারম্যান রফিকুল্যা পাটওয়ারীসহ ইউপি সচিব ও ট্যাগ অফিসারগন।
উল্লেখ্য, মা ইলিশ রক্ষা কার্যক্রম চলমান থাকাকালীন সময়ে নিবন্ধিত জেলেদের খাদ্য সহায়তা হিসেবে সরকারি ভাবে এই চাল দেওয়া হয়।



