শাহমাহমুদপুর ইউনিয়নে জেলে ও ভিডব্লিওবি কার্ডের চাল বিতরণ

মাসুদ হোসেন : দুস্থ ও অসহায় মহিলাদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক গৃহীত ২০২৩-২০২৪ দুই বছর মেয়াদী চলমান উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে অসহায় দুঃস্থ মহিলাদের মাঝে ভালনারেবল ওমেন বেনিফিট (ভিডব্লিওবি) কার্ডের চাল ও চলতি মাসে জাটকা আহরন থেকে বিরত থাকতে কার্ডধারী জেলেদের মাঝে স্পেশাল (বোনাস) চাল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১০ অক্টোবর) চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ১১০ জন (ভিডব্লিওবি) ও ৪৮জন জেলে কার্ডধারীর মাঝে এ চাল বিতরণ করা হয়।

উক্ত চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান নান্টু পাটওয়ারী। ট্যাগ অফিসার ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোরছাল আহমেদ এর পর্যবেক্ষনে, ইউপি সচিব এম এ কুদ্দুস আখন্দ রোকনের সার্বিক তত্ত্বাবধানে চাল বিতরণ উদ্বোধনকালো উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের মেম্বার নাজির হোসেন, শাহাদাত মিজি, ইব্রাহিম তালুকদার, ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর আবুল হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সম্পর্কিত খবর