
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়নের দাসাদী তালুকদার বাড়ির মোহাম্মদ জাহিদ হোসেনের পিতা মোহাম্মদ গোলাম মোর্শেদ (৭৮) বার্ধক্য জনিত কারণে অসুস্থ্য হয়ে ২৫০শয্যাবিশিষ্ট চাঁদপুর সদর হাসপাতালের আইসিইউ(২) বিভাগে ভর্তি হয়েছেন।
গতকাল ১০অক্টোবর তাকে দেখতে ও শারীরিক অবস্থার খোঁজখবর নিতে চাঁদপুর সদর হাসপাতালের আইসিইউ(২) বিভাগে যান শাহতলী জিলানী চিশতী কলেজ গভনিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
সেই সাথে তার সুচিকিৎসার ব্যবস্থা নিতে হাসপাতালে কতৃর্পক্ষকে অনুরোধ জানান ।



