চাঁদপুরে জেলা ব্রান্ডিং মিউজিয়াম উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার

গাজী মোঃ ইমাম হাসানঃ চাঁদপুর জেলা প্রশাসনের পুনঃ সজ্জিত জেলা ব্রান্ডিং মিউজিয়ামের উদ্ধোধন করা হয়েছে।

১০ অক্টোবর মঙ্গলবার সকাল ১১ টায় চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় পরিদর্শনে আসেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল ইসলাম।এসময় তিনি চাঁদপুর জেলা প্রশাসনের পুনঃ সজ্জিত জেলা ব্রান্ডিং মিউজিয়াম এর উদ্ধোধন করেন।পরবর্তী সময়ে তিনি ব্রান্ডিং মিউজিয়াম ঘুরে দেখেন।বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল ইসলাম।

জেলা প্রশাসক কার্যালয়ে আসলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান।

জেলা ব্রান্ডিং মিউজিয়াম পরিদর্শনের সময় উপস্থিত ছিলো অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ বশির আহম্মেদ,স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক অর্পনা বৈদ্য,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাম্মৎ রাশেদা আক্তার,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ এস এম মোসা,সিনিয়র সহকারী কমিশনার আখতারুজ্জামান সাথী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাখাওয়াত জামিল সৈকত প্রমুখ।

সম্পর্কিত খবর