চাঁদপুর সদরের দু’টি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে শিক্ষা অফিসার

মো: রানা সরকার: চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে চাঁদপুর সদর উপজেলার দুইটি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়েছে।

গতকাল ১০অক্টোবর (মঙ্গলবার) পুরান বাজার মধুসূদন হরিসভা উচ্চ বিদ্যালয় এবং পুরান বাজার নুরিয়া পাইলট উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: কামাল হোসেন।

পরে তিনি বিদ্যালয়ের টেস্ট পরীক্ষা পরিদর্শন এবং ৬ষ্ঠ ও ৭ম শ্রেনির কারিকুলামের বিভিন্ন বিষয় এর অভিজ্ঞতা প্রদর্শন পরিদর্শন করেন।

এসময় বিদ্যালয়দ্বয়ের প্রধান শিক্ষকগণ সহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর