চাঁদপুরে কিশোর গ্যাং এর হামলায় গুরুত্বর আহত স্কুল ছাত্র জারিফ

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুরে কিশোর গ্যাং এর হামলায় গুরুতর আহত হয়েছেন ৭ম শ্রেণিতে পড়ুয়া স্কুল ছাত্র জারিফ জামান খান(১৩) ।

গতকাল ১০অক্টোবর সন্ধ্যা ৬টা ৪৫মিনিটে চাঁদপুর সদর মডেল থানাধীন নতুন বাজারস্থ ঐতিহাসিক বেগম মসজিদের মাঠে উল্লেখিত বিবাদী কিশোর গ্যাংরা এ হামলা চালায়। বতমানে চাঁদপুর সদর হাসপাতালে তাকে রক্তাক্ত অবস্থায় ভতি করা হয়েছে ।

গতকাল ১০অক্টোবর (মঙ্গলবার) কিশোর গ্যাং এর হামলায় গুরুত্বর স্কুল ছাত্র জারিফ জামান খান (১৩) এর পিতা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ কামরুজ্জামান খান বাদী হয়ে এ অভিযোগ দায়ের করেন। ঠিকানা : গ্রাম-ভাটেরগাঁও, পোঃ আলগী পাঁচগাও, থানা ও জেলা-চাঁদপুর, বর্তমান-আলিম পাঙ্কা, প্রিমিয়ার টাওয়ার এর ৪র্থ তলার ভাড়াটিয়া, খানা ও জেলা-চাঁদপুর । এ ঘটনাটি চাঁদপুর মডেল থানার ওসির নিদেশে অভিযোগটি মডেল থানার এসআই আব্দুল কুদ্দুসকে তদন্তের দায়িত্ব দেন ।

এ ঘটনায় স্কুল ছাত্র জারিফ পিতা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ কামরুজ্জামান খান চাঁদপুর সদর মডেল থানায় ৬জনকে আসামী করে অভিযোগ দায়ের করেছেন।

এতে আসামীরা হলেন ১। সিয়াম(১৬), পিতা-অজ্ঞাত, ২। কাদির(১৬), পিতা-অজ্ঞাত, ৩। সুফিয়ান(১৬), পিতা-অজ্ঞাত, ৪। ইভান(১৭), পিতা-অজ্ঞাত, ৫। সিয়াম (১৩), পিতা- অজ্ঞাত, ৬। জিসান(১৪), পিতা-অজ্ঞাত, সর্ব সাং-ট্রাক রোড, পাল পাড়া, চাঁদপুর পৌরসভা, সর্ব থানা ও জেলা-চাঁদপুরসহ আরো অজ্ঞাত ৬/৭ জন।

জানা গেছে,গতকাল ১০অক্টোবর সন্ধ্যা ৬টা ৪৫মিনিটে চাঁদপুর সদর মডেল থানাধীন নতুন বাজারস্থ ঐতিহাসিক বেগম মসজিদের মাঠে উল্লেখিত বিবাদী কিশোর গ্যাংরা এ হামলা চালায়।

এ ঘটনায় স্কুল ছাত্র জারিফ পিতা বাদী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ কামরুজ্জামান খান গতকাল সন্ধ্যায় দৈনিক চাঁদপুর খবরকে জানান, চাঁদপুরে কিশোর গ্যাং এর হামলায় আমার ছেলে স্কুল ছাত্র জারিফ গুরুত্বর আহত হয়েছে । হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবী করছি । আমি ন্যায় বিচার চাই । আমার পরিবার ও আমার ছেলে নিরাপত্তা চাই । আমি ঘটনাটি চাঁদপুরের পুলিশ সুপার ও চাঁদপুর মডেল থানার ওসির সুদৃষ্টি কামনা করছি ।

বাদী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ কামরুজ্জামান খান তার অভিযোগে উল্লেখ করা হয়-বিবাদীরা এলাকার উচ্ছৃঙ্খল, কিশোর গ্যাংয়ের সদস্য, মাস্তান ও খারাপ প্রকৃতির লোক হয়। আমি স্বপরিবারে বর্তমান চাঁদপুরে ভাড়াটিয়া হিসাবে বসবাস করি। ভিকটিম আমার ছেলে হয়। সে স্থানীয় আল আমিন স্কুল এন্ড কলেজে ৭ম শ্রেণিতে পড়াশুনা করে। ঘটনার তারিখ ও সময়ে আমার ছেলে মাগরিবের নামাজ আদায় করিয়া মসজিদ হতে বাহির হয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলে উল্লেখিত ১-৬নং বিবাদীরা ও অজ্ঞাতনামা বিবাদীরা আমার ছেলেকে একা দেখতে পেয়ে আমার ছেলের পথরোধ করে বিভিন্ন উচ্ছৃঙ্খল আচরণ করা শুরু করে। আমার ছেলে প্রতিবাদ করলে ১-৬নং বিবাদীরা সহ ও অজ্ঞাতনামা আরো বিবাদীরা তাদের হাতে থাকা দেশীয় লাঠি সোঠা দিয়া হত্যার উদ্দেশ্যে আমার ছেলেকে এলোপাথাড়ীভাবে মারধর করে আমার ছেলের সমস্ত শরীরে নীলাফুলা জখম করে।

এতে আরো উল্লেখ করা হয়-ঐ সময় আমার ছেলের শোরচিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে আমার ছেলেকে রক্ষা করে। বিবাদীরা আমার ছেলেকে প্রান নাশের ভয়ভীতি সহ হুমকি ধমকি প্রদান করে। আমার ছেলে বাসায় গিয়া ঘটনার বিষয়ে আমাকে জানায়। আমার ছেলের অবস্থা খারাপ দেখে আমি আমার ছেলেকে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়া চিকিৎসার ব্যবস্থা করি।

এ ব্যাপারে চাঁদপুর মডেল থানার ওসি শেখ মুহসীনকে বিষয়টি জানালে তিনি দ্রুত আসামীদের গ্রেফতার ও আইনী ব্যবস্থা নিতে মডেল থানার এসআই আব্দুল কুদ্দুসকে নিদেশ দেন ।

সম্পর্কিত খবর