২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সপ্রাবিতে মা সমাবেশ

মো: রানা সরকার: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে ভর্তিযোগ্য শতভাগ শিশুকে বিদ্যালয়ে ভর্তি, নিয়মিত উপস্থিতি, ঝড়েপড়া রোধ, ১০০%পাশ ও মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে লক্ষে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ১০অক্টোবর (মঙ্গলবার) দুপুর ১২টায় বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: দিদার হোসেন মিজি’র পরিচালনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদ।

সভায় অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয় সহকারি শিক্ষিকা শামিমা সুলতানা, সহকারি শিক্ষিকা নাজিয়া মাহবুব, সহকারি শিক্ষিকা শাহিন সুলতানা, সহকারি শিক্ষক মো: কবির হোসেন চৌধুরী সহ অভিভাবকবৃন্দ গণ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর