
গাজী মোঃ ইমাম হাসানঃ চাঁদপুরে জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট ও আন্তঃ উপজেলা প্রমিলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল ইসলাম বলেছেন যুব সমাজকে মাদক ও স্যোসাল মিডিয়ার প্রভাব থেকে বাচঁতে খেলাধুলা করতে হবে। আজকের চমৎকার একটি পরিবেশে চাঁদপুর স্টেডিয়াম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল ও আন্তঃ উপজেলা প্রমীলা ফুটবল টুর্নামেন্টের সুন্দর সমাপ্তি হয়েছে।আমি বলবো আগামী-তে এ ধারা যেন অব্যাহত থাকে ।
চাঁদপুর জেলার দেখা-দেখি প্রতিটি জেলা প্রমিলা ফুটবল খেলা অনুষ্ঠিত হবে।যুব সমাজকে মাদক ও স্যোসাল মিডিয়ার নীতিবাচক কর্মকান্ড থেকে দূরে সরে এসে ইতিবাচক কর্মকান্ডে নিজেদের কে সম্পৃক্ত করবে।
চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে ও সাংবাদিক এম আর ইসলাম বাবুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম বিপিএম পিপিএম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নাঈম পাটোয়ারী দুলাল,পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ, জেলা ক্রীড়া অফিসার মোঃ তারিকুর ইসলাম,জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি সুভাষ চন্দ্র রায়, তমাল কুমার ঘোষ, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তসলিম হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকতসহ সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা।
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় চাঁদপুর সদর উপজেলা ফুটবল দল নির্ধারিত সময়ের খেলায় অমীমাংসিত ভাবে শেষ হয়।রেফারি সিদ্ধান্ত মতে ট্রাইবেকার ৪-২ গোলে মতলব উত্তর উপজেলা ফুটবল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অপর দিকে আন্তঃ উপজেলা প্রমিলা ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় ফরিদগঞ্জ উপজেলা প্রমিলা ফুটবল দল ২ – ৩ গোলে চাঁদপুর সদর উপজেলা ফুটবল প্রমিলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল ইসলাম চ্যাম্পিয়ন ও রানার্সআপ জলের মাঝে গোল্ডকাপ বিতরণ করেন।



