
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
গতকাল ৯অক্টোবর (সোমবার) চট্টগ্রাম বিভাগের মাননীয় বিভাগীয় কমিশনার জনাব মোঃ তোফায়েল ইসলাম চাঁদপুর জেলায় আগমন করলে চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়।
এ সময় চাঁদপুর জেলা পুলিশের সকল উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।



