
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের বড় শাহতলী গ্রামের মরহুম কুদ্দুস গাজী বাড়ি নিবাসী মো: মানিক গাজী মেয়ে ফাতেমা আক্তার শান্তা ও শাহমাহমুদপুর ইউপি’র রনবলিয়া গ্রামের গাজী বাড়ি নিবাসী আব্দুল মতিন গাজীর ছেলে মো: নাসিম গাজীর বিয়ে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৯অক্টোবর (সোমবার) বাদ জোহর কনের শাহতলীস্থ নিজ বাড়িতে এ বিয়ে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশগ্রহন করেন শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
এসময় অন্যান্য অতিথিবৃন্দ অংশগ্রহন করেন ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাবেক মেম্বার মো: সফিক কারী, শাহতলী বিআরএস ব্রিক ফিল্ডের ম্যানেজার মো: জসিম গাজী, স্থানীয় মো: সফিক মাষ্টার, শাহতলী বাজারের ব্যবসায়ী মো: সুমন গাজী সহ অন্যান্যরা।
নব বর ও কণের প্রতি শুভ কামনা থাকবে ।



