
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে সদর উপজেলার বহরিয়া উচ্চ বিদ্যালয় এবং চান্দ্রা বাজার ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয় পরিদর্শন করা হয়েছে।
গতকাল ৯অক্টোবর (সোমবার) বহরিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয় এ বিভিন্ন উপস্থাপনা পর্যবেক্ষণ করেন এবং চান্দ্রা বাজার ইয়াকুব আলী উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণির টেস্ট পরীক্ষা পরিদর্শন করেন চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: কামাল হোসেন।
এসময় বিদ্যালয়দ্বয়ের প্রধান শিক্ষকগণসহ অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন।



