চাঁদপুর জেলা পুলিশ এর ড্রাইভিং পরিক্ষা অনুষ্ঠিত

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জেলা পুলিশ এর আয়োজনে চাঁদপুর জেলা পুলিশ এর ড্রাইভিং পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে।

৭অক্টোবর চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম এর দিকনির্দেশনায় মোটরযান শাখার ড্রাইভিং পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ড্রাইভিং পরীক্ষা পরিচালনা করেন চাঁদপুরে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়।

এ সময় চাঁদপুর পুলিশ লাইনের আরআই, শহর ও যানবাহন শাখা পুলিশ পরিদর্শক, মোটরযান শাখার অফিসার ইনচার্জ, জেলা পুলিশের বিভিন্ন ইউনিট থেকে আগত পরীক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর