অলিম্পিয়াড প্রতিযোগিতায় উত্তর শাহতলী জোবাইদা বালিকা উবি প্রথম

চাঁদপুর খবর রির্পোট: ইউনিয়ন পর্যায়ে ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন কর্তৃক চাঁদপুর জেলা প্রশাসন অলিম্পিয়াড-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ৯অক্টোবর (সোমবার) মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত চাঁদপুর জেলা প্রশাসন অলিম্পিয়াড-২০২৩ অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ইউনিয়ন পরিষদের সচিব এম এ কুদ্দুস রোকন সহ অন্যান্যরা।

প্রতিযোগিতায় উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম ও ৮ম শ্রেণি ১ম ও ৯ম শ্রেণির বিজ্ঞান বিভাগ ১ম হয়ে উপজেলা পর্যায়ে অংশ গ্রহনের সুযোগ লাভ করে।

এসময় উপস্থিত ছিলেন, মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: নেছার আহমেদ খানসহ অন্যান্যরা।

অভিনন্দন

প্রতিযোগিতায় উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম ও ৮ম শ্রেণি ১ম ও ৯ম শ্রেণির বিজ্ঞান বিভাগ ১ম হওয়ায় প্রানঢালা অভিনন্দন জানিয়েছেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী ও প্রধান শিক্ষক নয়ন চন্দ দাস ।

সম্পর্কিত খবর