
চাঁদপুর খবর রির্পোট: চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম ২(দুই) দিনের সফরে চাঁদপুর এসেছেন ।
গত ৮অক্টোবর (রবিবার) চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের একান্ত সচিব এস এম হাসান স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ তথ্য জানা যায়।
আজ ১০অক্টোবর (মঙ্গলবার) সকাল সাড়ে ৯টায় চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় দর্শন ও পুন: সজ্জিত ব্র্যান্ডিং মিউজিয়াম উদ্বোধন করবেন। সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে চাঁদপুর এর ইনোভেশন কার্যক্রম দর্শন করবেন। সকাল ১০টা ৪৫মিনিটে চাঁদপুর বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত পরিদর্শন করবেন। সকাল ১১টা ৪৫মিনিটে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন করবেন।
এদিন দুপুর ১টা ৩০মিনিটে হাজীগঞ্জ উপজেলা ভূমি অফিস পরিদর্শন এবং ভূমি অফিস সংলগ্ন পার্কের উদ্বোধন করবেন। দুপুর ২টায় হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ দর্শন করবেন। বিকাল ৩টায় চাঁদপুর জেলা পরিষদের উন্নয়ন প্রকল্প দর্শন করবেন।
বিকাল ৪টায় জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্ট ও আন্ত: উপজেলা প্রমীলা ফুটবল টুর্ণামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। সন্ধ্যা ৬টায় চাঁদপুর জেলা হতে চট্টগ্রাম এর উদ্দেশ্যে যাত্রা করবেন। রাত ১০টায় চট্টগ্রামস্থ নিজ বাংলোতে উপস্থিত থাকেবন।



