
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর মডেল থানার আয়োজনে আসন্ন শারদীয় দূর্গা পূজা-২০২৩ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৮অক্টোবর (রবিবার) চাঁদপুর সদর মডেল থানায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, চাঁদপুর সদর মডেল থানার ওসি মো: শেখ মুহসিন আলম।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি সুভাষ চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক তমাল কুমারসহ , সদর উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ ও সকল পূজা মন্ডবের নেতৃবৃন্দ।



