
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের কার্যনির্বাহী পরিষদ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৮ অক্টোবর (রবিবার) হাসপাতালের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্য রাখেন হাসপাতালের পরিচালনা কমিটির সভাপতি ও চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান।
সভায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম পিপিএম।
এসময় হাসপাতালের ম্যানেজার শামীমসহ কমিটির সদস্যবৃন্দ, হাসপাতালের কর্মকর্তাবৃন্দগণ উপস্থিত ছিলেন।
সভায় হাসপাতাল এবং চলমান প্রকল্পের আয়-ব্যয়ের বিস্তারিত বিবরণ, পরবর্তীকালের আর্থিক পরিকল্পনা এবং অগ্রগতি প্রতিবেদন পর্যালোচনা করা হয়।
সভা শেষে হাসপাতালের চতুর্থ তালায় নবনির্মিত ওয়ার্ডের শুভ উদ্বোধন করেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান সহ অন্যান্যরা।



