
স্টাফ রিপোর্টার : একটি হৃদয়বিদারক ঘটনা ঘটে গেল স্বামীর নির্যাতনে মানসিক ভারসাম্যহীন হয়ে সাত বছর যাবত একই জায়গায় শিকলে বন্দি দুই সন্তানের জননী রহিমা বেগম। সুযোগ বুঝে পাশের এলাকার বখাটে কানা হাফেজ তার ইজ্জত নেওয়ার চেষ্টা করলে ডাক চিৎকার দিলে তাকে বেদম মারধর করে গুরুতর আহত করেছে বলে অভিযোগ করেন পরিবারের সজনরা।
সুপ্রিয় দর্শক ঘটনাটি ঘটেছে চাঁদপুর ১২ নং চান্দ্রা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড দক্ষিণ বালিয়া গ্রামের মাওলানা ইউনুস খানের বসত বাড়িতে।
হানারচর ইউনিয়নের দক্ষিণ গোবিন্দা গ্রামের মুনাফ হাওলাদারের ছেলে বখাটে কানা হাফেজ সুযোগ বুঝে ইউসুফ খানের বাড়িতে গিয়ে শিকলে বাঁধা তার বড় মেয়ে রহিমা বেগমের ইজ্জত কেড়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় তার ডাক চিৎকারে মানসিক ভারসাম্যহীন রহিমার মা রাশিদা বেগম ঘর থেকে বেরিয়ে এসে জিজ্ঞাসাবাদ করলে কানা হাফেজ ক্ষিপ্ত হয়ে হাতে থাকা গাছের মোটা ডাল দিয়ে বেদম মারধর করতে শুরু করে। মায়ের সামনে মেয়েকে এভাবে মারধর করার সময় বাঁচাতে গিয়ে মাও গুরুতর আহত হয়।
ঘটনার পর থেকে সেই কানা হাফেজ পালিয়ে রয়েছে। মানসিক ভারসাম্যহীন রহিমা বেগমের মা জানান,১২ বছর পূর্বে চান্দ্রা ইউনিয়নের মদনা গ্রামে সাইফুল ইসলামের সাথে রহিমার বিয়ে হয়। তার ছেলে ওবায়দুল্লাহ ও মেয়ে হালিমা আক্তার নামে দুটি সন্তান রয়েছে। স্বামী ও শ্বশুর শাশুড়ি নির্যাতনের সইতে না পেরে রহিমা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে।
অবশেষে রহিমাকে তার স্বামী তালাক দিয়ে দেওয়ার পর সাত বছর যাবত তাকে একটি ঘরে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। সেই সুযোগে গুবিন্দা গ্রামের হাওলাদার বাড়ির বখাটে কানা হাফেজ বাড়িতে এসে রহিমার সর্বনাশ করার চেষ্টা করে। এই ঘটনা জানাজানি হলে সে ঘটনাটি ঘোলাটে করতে গাছের ডাল দিয়ে বেদম মারধর করে মেয়ে রহিমা বেগমকে গুরুতর আহত করে। এই ঘটনায় অভিযুক্ত কানা হাফেজের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।
সুপ্রিয় দর্শক মন্ডলী গুরুতর আহত অবস্থায় রহিমা বেগম অসুস্থ হয়ে ভাঙ্গা ঘরে শিকলে বাধা অবস্থায় কাতরাচ্ছেন। অর্থের অভাবে তার পরিবার তাকে চিকিৎসা দিতে পারছে না। এই অসহায় পরিবারের সন্তান মানসিক ভারসাম্যহীন রহিমা বেগমের উপর এই অমানুষিক নির্যাতন করার ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।
খুব দ্রুত গতিতে সেই অপরাধী কানা হাফেজকে গ্রেফতার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি জানান সচেতন মহল।



