
মতলব প্রতিনিধি :মতলব দক্ষিণ উপজেলার ৪নং নারায়নপুর ইউনিয়ন পয়ালী এলাকায় একটি মুদি দোকানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা করে দোকান মালিক জয়নাল আবেদীন (৪৫) কে মারধর এবং দোকানের ভাংচুর করে এবং মালামাল ও নগদ টাকা লুট করার অভিযোগ উঠেছে।
এ ঘঠনায় ভুক্তভোগী জয়নাল বাদী হয়ে একই এলাকার বাবুল প্রধানিয়ার ছেলে সিফাত (২০) হেলালের ছেলে মোঃ হামিদ (১৮), মহসিনের ছেলে মোঃ সিয়াম(১৮), দেলোয়ারের ছেলে মোঃ ছাত্তার(১৮) কে আসামী করে মতলব দক্ষিণ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জানা যায়- গত ৬ অক্টোবর সন্ধা সাড়ে ৭টার দিকে অভিযুক্তরা জয়নালের মুদি দোকানে পূর্বের মুরগী চুরির তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে তর্কবিতর্কের ঘটনা ঘটে এতে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। এ ঘটনার প্রতিবাদ করলে বিবাদী পক্ষগণ মোবাইল ফোনের মাধ্যমে ১০/১৫ জনকে হাক ডাক দিয়ে সংবদ্ধ হয়ে দোকানের ভিতর প্রবেশ করে বাদীকে ধরিয়া কিল, ঘুষি মারতে থাকেন। সংঘবদ্ধ দল দোকানের মালামাল তছনছ করে ক্যাশে সংরক্ষিত নগদ এক লাখ টাকা লুট করে নিয়ে যায় অভিযুক্ত সংঘবদ্ধ দলের সদস্যবৃন্দ।
বাদী জয়নাল বলেন ঘটনার সময় প্রথমে সিফাত, হামিদ, সিয়াম,ছাত্তারদের সাথে আমার মুরগী চুরির ঘটনায় আমার সাথে তর্ক হয় এবং আমাকে মারধর করে এবং দোকানের ক্যাশ থাকা ১ লাখ টাকা নিয়ে যায়। আমি উক্ত ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগও করেছি। ঘটনাস্থলে উপস্থিত বাচ্চু পাটোয়ারী বলেন, সংঘবদ্ধ দল জয়নালকে মারধর করতে দেখেছি আমি নিষেধ করলে তারা আমার উপর হামলা করে।
প্রত্যক্ষদর্শী নাইট গার্ড মাসুদ বলেন,আমি হামলাকারীদেরকে নিষেধ করলে তারা আমার উপর আক্রমন করে এবং আমার টস লাইট নিয়ে যায়।
প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাউছার মিয়াজী বলেন,জয়নালকে মারধর করতে দেখেছি কিন্তু ক্যাশের টাকা নেওয়ার বিষয়টি আমি দেখিনি।
অভিযুক্ত সিফাত, হামিদ,সিয়াম বলে,আমরা জয়নালের ক্যাশ থেকে কোনো টাকা নেই নি। এ ঘটনায় সরজমিনে তদন্তে আসেন থানার এএসআই হান্নান অভিযোগ তদন্তকারী কর্মকর্তা বলেন, উভয় পক্ষকে মিমাংসা হতে বলেছি,তা না হলে তদন্তসাপেক্ষে রিপোর্ট আদালতে পাঠাবো।



