চাঁদপুরে প্রজননক্ষম ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নে স্টেকহোল্ডার মতবিনিময়

ইব্রাহিম খান : মৎস অধিদপ্তরাধীন ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় প্রজননক্ষম ইলিশ সংরক্ষণ অভিযান -২০২৩ বাস্তবায়ন উপলক্ষে স্টেকহোল্ডার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

৭ অক্টোবর শনিবার সকালে চাঁদপুর সদর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস দপ্তরের উদ্যোগে সদর উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নৃপেদ্র চন্দ্র দেবনাথ।

এসময় তিনি বলেন, ইলিশ মাছকে ডিম ছাড়ার সূযোগ দিতে হবে। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন। আমরা আপনাদের মথামত নিয়েই কিন্তু সিদ্ধান্ত নেই।চাঁদপুরের এরিয়াটা মৎস সম্পদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আসলে সমুদ্রের পরেই চাঁদপুরের অবস্থান।অভিযানের সময় জেলেদের যে সহযোগিতা দেওয়া হয় তা আস্তে আস্তে বাড়ানো হবে। সরকার যে স্মার্ট বাংলাদেশের কথা বলছে। সেখানে মৎস সম্পদ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেখানে ইলিশের উৎপাদন বৃদ্ধি করতে হবে। আর ইলিশের উৎপাদন বৃদ্ধি পেলে জেলেরাই সবচেয়ে লাভবান হবে। এই বিষয়টা জেলেদের বুঝাতে হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৎস অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক আবদুস সাত্তার,চাঁদপুর সদর উপজেলা চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান,জেলা মৎস কর্মকর্তা গোলাম মেহেদী হাসান।

চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি হেদায়েত উল্যাহর সভাপতিত্বে ও সদর উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা তানজিমুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, চাঁদপুর মৎস গভেষনা ইনিস্টিটিউডের মূখ্য বৈঙ্গানিক কর্মকর্তা আমিরুল ইসলাম, ইলিশ প্রকল্পের উপ -প্রকল্প পরিচালক মাহবুবুর রহমান,সদর মডেল থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক,চাঁদপুর সদর নৌ থানার ওসি কামরুজ্জামান,কোস্টগার্ডের পেটি অফিসার মনির হোসেন হানারচর ইউপি চেয়ারম্যান সাত্তার রাড়ী,কল্যানপুর ইউপি চেয়ারম্যান সাখওয়াত হোসেন রনি, সাংবাদিক মির্জা জাকির, চাঁদপুর মৎস বনিক সমিতির সভাপতি মানিক জমাদার,মৎসজীবি লীগ নেতা তসলিম বেপারী,চাঁদপুর কান্টি বোর্ড ফিসিং মালিক সমিতির সভাপতি শাহ আলম মল্লিক ।

সম্পর্কিত খবর