
বিশেষ প্রতিনিধি : বহুমত, বর্ণিল পথ – এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শনিবার দৈনিক সমকাল এর প্রতিষ্ঠাবার্ষিকী ও ১৯ বছরে পদার্পণ উপলক্ষে চাঁদপুরে সুহৃদ সমাবেশের আয়োজনে আলোচনাসভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনে জেলা সাংবাদিক ক্লাবে এতে প্রধান অতিথি বক্তব্য রাখেন এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান চাঁদপুরের কৃতি সন্তান মোঃ নূরুন আমিন। তিনি তার বক্তব্যে বলেন, সমকাল দেশের একটি স্বনামধন্য পত্রিকা। এটির জন্ম থেকেই এর পাঠক আমি। এর বস্তুনিষ্ঠ সংবাদ আমাকে একজন পাঠক হিসাবে আকৃষ্ট করে। তিনি বলেন, সমকাল ১৯ বছর পার করে ১ শ বছরের উপর বেঁচে থাকুক।
দৈনিক সমকাল চাঁদপুর প্রতিনিধি ও দৈনিক চাঁদপুর প্রতিদিনের সম্পাদক সিনিয়র সম্পাদক ইকবাল হোসেন পাটওয়ারী সন্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা সৈয়দা বদরুন নাহার চৌধুরী, নায়েম এর সাবেক মহা পরিচালক ড. লোকমান হোসেন,
অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) বশির আহমেদ, বাবুরহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোশাররফ হোসেন, বাংলাদেশ মাধ্যমিক সহকারি শিক্ষক সমিতির সভাপতি জাহাঙ্গীর হোসেন, এনার্জি রেগুলেটরি কমিশনের সহধর্মিণী চাঁদ সুলতানা,
জেলা সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক মো: জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক কেএম মাসুদ, জেলা সুহৃদ সমাবেশের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান, সাংবাদিক আশিক বিন রহীম, সাংবাদিক অমরেশ দত্ত জয়, শ্যামল সরকার, মনিরুজ্জামান বাবলু, জেলা সুহৃদ সমাবেশের সাবেক সাধারণ সম্পাদক বিপুল চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক প্রবীর সরকার, সামাজিক সংগঠন আপন এর উপদেষ্টা ডা. মাসুদুর রহমান প্রমুখ।



