
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপি কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
গতকাল ৬অক্টোবর (শুক্রবার) শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি কে ফুলেল শুভেচ্ছা জানান চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম।
এসময় বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশনের চেয়ারম্যান মোঃ নুরুল আমিন, চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান উপস্থিত ছিলেন।
পরে জেলা পুলিশের সুসজ্জিত একটি চৌকস পুলিশ দল শিক্ষামন্ত্রী কে গার্ড অব অনার প্রদান করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইয়াসির আরাফাত সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।



