
চাঁদপুর খবর রির্পোট: বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশনের চেয়ারম্যান মোঃ নুরুল আমিন চাঁদপুর জেলায় আগমন করলে ফুলেল শুভেচ্ছা জানান চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান।
গতকাল ৬ অক্টোবর (শুক্রবার) সরকারি সফরে তিনি চাঁদপুর আসলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান।
এসময় জেলা পুলিশের সুসজ্জিত একটি চৌকস দল অতিথিকে গার্ড অব অনার প্রদান করেন। চাঁদপুর জেলা প্রশাসন ও জেলা পুলিশের দায়িত্বশীল কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।



