
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে ৩০লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার বিএন খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
গতকাল ৬অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১টা ৩০মিনিটে বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধিনস্থ বিসিজি স্টেশন চাঁদপুর কর্তৃক লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান এর নেতৃত্বে চাঁদপুর জেলার হাইমচর উপজেলার চর ভৈরবী বাজারে একটি বিশেষ অভিযান পরিচালনা করে
৩০লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করে।
যার আনুমানিক বাজার মুল্য ১০ কোটি ৫০ লক্ষ টাকা।
অভিযানে উপিস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ তানজিমুল ইসলাম। পরে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।



