অবশেষে মডেল থানায় মামলা :২নং আসামী পারুল গ্রেফতার

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামের নির্দেশে ও হস্তক্ষেপে অবশেষে ঘটনার ২০দিন পর অভিযোগটি চাঁদপুর মডেল থানায় অবশেষে এজহারভুক্ত (মামলা )করা হয়েছে।

মামলাটি ১১(গ) ৩০ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০, (সংশোধিত ২০২০) ও যৌতুকের ধারায় এজহার করা হয়। যার মামলার নং-১২, তারিখ: ৬অক্টোবর-২০২৩।

উক্ত ঘটনায় চাঁদপুর শহরের ঘোলঘর বিটি রোডস্থ এলাকায় ব্যাপক অভিযানে এজহারভুক্ত মামলার ২নং আসামী (ননদ)পারুল বেগম (৪৮) পিতামৃত সিরাজ মিজি স্বামী মিজান গাজী কে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। আটক পারুল বেগমের শশ্বর বাড়ী শাহতলীতে ।

আর মামলার ১নং আসামী প্রতারক স্বামী আক্তার হোসেন মিজি(৪২)ধরতে ব্যাপক তৎপরতা চালাচ্ছে পুলিশ । সেই সাথে সে যাতে বিদেশ পালিয়ে যেতে না পারে তাই ইমিগ্রেশনে মামলার কপিসহ চিঠি দিবে।

জানা গেছে,মামলার বাদিনী শাহতলী নিবাসী ২ শিশু সন্তানের জননী (গৃহবধু) স্ত্রী রাজিনা আক্তার(৩৪) তার শিশু বাচ্চাসহ গত ৫ অক্টোবর (বৃহস্পতিবার) বিকেলে চাঁদপুর পুলিশ সুপারের মোহাম্মদ সাইফুল ইসলাম এর সাথে তার র্কাযালয়ে সাক্ষাৎ করে ঘটনাটি জানালে তাৎক্ষনিক চাঁদপুর সদর মডেল থানার ওসি মো: শেখ মুহসীন আলমকে দ্রুত অভিযোগ টি এজহারভুক্ত করার নির্দেশ দেন। সেই আলোকে ওসি শেখ মুহসীন দ্রুত অভিযোগটি এজহারভুক্ত করেন ।

উক্ত ঘটনায় চাঁদপুর শহরের ঘোলঘর বিটি রোডস্থ এলাকায় ব্যাপক অভিযানে মামলার ২নং আসামী পারুল বেগম (৪৮) কে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল কুদ্দুস এর নেতৃত্বে পুলিশের বিশাল টীম অভিযান চালিয়ে তাকে আটক করে। গতকাল বিষয়টি দৈনিক চাঁদপুর খবরকে নিশ্চিত করেন এসআই আব্দুল কুদ্দুস । তিনি বলেন,অভিযানে পুলিশের একাধিক টীম ঘোলঘরস্থ বিটি রোড এলাকায় ব্যাপক অভিযান এবং তল্লাশি চালায় । তিনি আরো জানান,মামলার আটক ২নং আসামী পারুল বেগমকে গতকালই আদালতের মাধ্যমে চাঁদপুর জেলা কারাগারে পাঠিয়েছি । এ ছাড়াও পুলিশ সুপার স্যার ও ওসি স্যার মামলাটি গুরুত্বসহকারে তদন্ত করার নির্দেশনা দেন ।

মামলান তদস্তকারী কর্মকর্তা এসআই কুদ্দুস জানান, ১নং আসামী আক্তার হোসেন মিজি(৪২)পলাতক রয়েছে। সে যাতে বিদেশ পালিয়ে যেতে না পারে তাই ইমিগ্রেশনে মামলার কপি পাঠানো হয়েছে। আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। ১নং আসামীসহ অজ্ঞাত আসামীদের মোবাইল ট্যাকিং করা হচ্ছে।

মামলার বাদিনী শাহতলী নিবাসী ২ শিশু সন্তানের জননী (গৃহবধু) স্ত্রী রাজিনা আক্তার গতকাল মোবাইলে দৈনিক চাঁদপুর খবরকে জানান,আমি দুটি শিশু বাচ্চা নিয়ে মানবেতন জীবন যাপন করছি । আমার প্রতারক স্বামী আক্তার মিজি দুশিশু বাচ্চাদের কোন খবর নেও না । তাদের নিয়ে আমি পথে পথে বিচারের আশায় ঘুরে ঘুরে বেড়াচ্ছি ।
যৌতুকের জন্য স্বামী আক্তার মিজি ও তার পরিবার র্নিযাতন করেছে । আমি পুলিশ সুপার স্যার ও ওসির স্যারের নিকট সরাসরি সাক্ষাত করে বিচার প্রাথী হয়েছি । তদন্তকারী কমকতা এসআই কুদ্দুস স্যার এখন পযন্ত সঠিকভাবে তদন্ত করছে । এসপি স্যারের নিদেশে অভিযোগটি অবশেষে এজহারভুক্ত করা হয়েছে । সেই সাথে মামলার ২নং আসামী (ননদ)পারুল বেগম (৪৮)কে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। ১নং আসামী প্রতারক স্বামী আক্তারকে দ্রুত আইনের আওতায় আনার দাবী করছি ।

এ ছাড়াও তিনি জানান,আমার প্রতারক স্বামী আক্তার মিজি ও তার পরিবার আমার বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছে । আমার স্বামী ও তার পরিবার চাঁদপুরের বিভিন্ন পত্রিকায় মিথ্যা বানোয়াট এবং সাংবাদিকদের ভূল তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করেছে ।সমাজের কাছে আমাকে হেয় করতে এই কাজ করেছে । তাদের সাথে ওই এলাকার একটি চক্র আথিক সুবিধা পেয়ে মিথ্যা প্রচারে নেমেছে । আমি উক্ত মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি । তার বিরুদ্ধে আমি থানায় অভিযোগ দায়েরের পর থেকে আমার বিরুদ্ধে মামলা থেকে বাঁচতে এই অপপ্রচারে লিপ্ত হয়েছে । আমার ও আমার শিশু সন্তানদের কোন ক্ষতি হলে কিংবা মৃত্যু হলে আমার প্রতারক স্বামী আক্তার মিজি ও তার পরিবার দায়ী হবে ।

উল্লেখ্য, মামলার বাদী রাজিনা আক্তার (৩৪) গত ১৬সেপ্টেম্বর-২০২৩ তারিখে ১নং আসামী আক্তার হোসেন মিজি পিতামৃত সিরাজ মিজি সহ অন্যদের বিবাদী করে চাঁদপুর সদর মডেল থানায় অভিযোগ দায়ের করে। কিন্তু অভিযোগের ১৯দিন পার হয়ে গেলেও মামলাটি এজহারভুক্ত হয়নি।

মামলার বাদী রাজিনা নিরুপায় হয়ে গত ৫অক্টোবর বিকালে চাঁদপুর পুলিশ সুপারের কাছে ঘটনাটি জানান। পুলিশ সুপার ঘটনাটি শুনে তাৎক্ষনিক অভিযোগটি এজহারভুক্ত করার জন্য চাঁদপুর সদর মডেল থানার ওসি কে নির্দেশ দেন।

সম্পর্কিত খবর